BD NEWS PAPAER
Uncategorizedঅন্যান্য সংবাদআন্তর্জাতিকখেলাধূলাজাতীয়প্রচ্ছদপ্রবাসরাজনীতিশিরোনামসারাদেশ

আবারও যুক্তরাষ্ট্র চুক্তি না হলে ইরানে হামলা চালাতে প্রস্তুত : হেগসেথ

ইরানের সঙ্গে চুক্তি না হলে যুক্তরাষ্ট্র আবারও দেশটিতে সামরিক হামলা শুরু করতে প্রস্তুত আছে বলে হুঁশিয়ার করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। আজ শনিবার সিঙ্গাপুরে এ কথা বলেছেন তিনি।

ওয়াশিংটন ও তেহরানের আলোচকেরা যখন একটি সমঝোতা চুক্তির পথে বড় ধরনের মতপার্থক্য দূর করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তখনই এমন কথা বলেছেন হেগসেথ।

সিঙ্গাপুর সফরে থাকা হেগসেথ বলেন, ‘প্রয়োজন হলে আবারও সামরিক অভিযান শুরু করার মতো সক্ষমতা আমাদের আছে।’ যুক্তরাষ্ট্রের সক্ষমতা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই বলে জানান তিনি।

আজ এশিয়ার শীর্ষ প্রতিরক্ষা ও নিরাপত্তা সম্মেলন সাংগ্রি লা সংলাপে বক্তব্য দেন হেগসেথ। তিনি বলেন, ইরানের সঙ্গে সংঘাতে জড়িত থাকলেও যুক্তরাষ্ট্র এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে মুখ ফিরিয়ে নেয়নি।

পেন্টাগনপ্রধান বলেন, ‘আমরা একসঙ্গে দুটি কাজ করতে পারি। আমরা আমাদের প্রতিরক্ষাশিল্পকে আরও শক্তিশালী করছি, যেন খুব শিগগির দ্বিগুণ, তিন গুণ, এমনকি চার গুণ বেশি গোলাবারুদ উৎপাদন করা যায়। এতে বিশ্বের বিভিন্ন স্থানে আমাদের পরিকল্পিত সব সামরিক অভিযানের জন্য যথেষ্ট অর্থ ও সরঞ্জাম থাকবে।

প্রেসিডেন্ট ট্রাম্পকে ‘ধৈর্যশীল’ হিসেবে উল্লেখ করে পেন্টাগনপ্রধান বলেন, তিনি (ট্রাম্প) এমন একটি চুক্তি চান, যার মধ্য দিয়ে নিশ্চিত হবে যে ইরান কখনোই পারমাণবিক অস্ত্র বানাতে পারবে না।

Related posts

চোখে আলো নেই, তবু ২৫ বছর ধরে নিখুঁতভাবে মাছ কাটছেন জুলহাস

hossain

৫০ হাজার কোটি ডলারের পণ্য কিনবে যুক্তরাষ্ট্র থেকে ৫ বছরে ভারত

hossain

কোন কোন ছবি ছেড়েছিলেন রণবীর

hossain

Leave a Comment