BD NEWS PAPAER
Uncategorizedঅন্যান্য সংবাদআন্তর্জাতিকখেলাধূলাজাতীয়প্রচ্ছদপ্রবাসরাজনীতিশিরোনামসারাদেশ

দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে বাগমারায় মোটরসাইকেল দুর্ঘটনায় শিক্ষক নিহত

আত্মীয়ের বাড়িতে ঈদের দাওয়াত খেয়ে ফেরার পথে গতকাল শুক্রবার সড়ক দুর্ঘটনায় রাজশাহীর বাগমারার একজন স্কুলশিক্ষক নিহত হয়েছেন। ওই শিক্ষকের নাম মোজাম্মেল হক (৫৫)। তিনি উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের বৈকুড়ি গ্রামের বাসিন্দা ও মচমইল বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা বলেন, গতকাল সন্ধ্যার পর মোজাম্মেল হক মোটরসাইকেল নিয়ে নিজ বাড়িতে ফিরছিলেন। তিনি ভবানীগঞ্জ-কেশরহাট সড়কের দ্বীপনগর এলাকায় পৌঁছালে এক ব্যক্তি হঠাৎ সড়ক পারাপারের চেষ্টা করেন। এ সময় তাঁর মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লেগে ওই ব্যক্তি আহত হন। মোজাম্মেল হকও মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন দুজনকে উদ্ধার করে মচমইলে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। অবস্থার অবনতি হলে মোজাম্মেল হককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসক রাত ১০টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।

ভবানীগঞ্জ আদর্শ কারিগরি ও ব্যবস্থাপনা কলেজের শিক্ষক শামসুল হক বলেন, নিহত মোজাম্মেল হক তাঁর ভায়রাভাই। ঈদ উপলক্ষে তাঁকে দাওয়াত দেওয়া হয়েছিল। বিকেলে ছেলেসহ তাঁর বাড়িতে এসে খাওয়াদাওয়া শেষ করে ফেরার পথে দুর্ঘটনার শিকার হয়ে মারা যান। যাওয়ার সময় ছেলেকে তাঁর বাড়িতে রেখে একাই বাইক চালিয়ে ফিরছিলেন।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, দুর্ঘটনার স্থান বাগমারা থানা এলাকায় হলেও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যাওয়ায় নগরের রাজপাড়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Related posts

কারা জায়গা পেলেন মালদ্বীপের চার জাতি টুর্নামেন্টে চূড়ান্ত দলে

hossain

চোখে আলো নেই, তবু ২৫ বছর ধরে নিখুঁতভাবে মাছ কাটছেন জুলহাস

hossain

আবারও যুক্তরাষ্ট্র চুক্তি না হলে ইরানে হামলা চালাতে প্রস্তুত : হেগসেথ

hossain

Leave a Comment