BD NEWS PAPAER
আন্তর্জাতিকখেলাধূলাজাতীয়প্রবাসরাজনীতিশিরোনামসারাদেশ

হত্যা নাকি আত্মহত্যা যৌতুকের জন্য : ভারতে অভিনেত্রীর মৃত্যু নিয়ে রহস্য

ভারতের মধ্যপ্রদেশের ভোপালে ১২ মে তিশা শর্মা নামের এক তরুণীর মৃত্যু নিয়ে সংবাদমাধ্যমে আলোচনা চলছে। যৌতুকের দাবিতে তিশাকে হত্যা করা হয়েছে নাকি তিনি আত্মহত্যা করেছেন তা নিয়ে তদন্ত করছে পুলিশ।

৩৩ বছর বয়সী মডেল ও অভিনেত্রী তিশা শর্মার সঙ্গে বিয়ে হয়েছিল আইনজীবী সমর্থ সিংয়ের। এর মাত্র পাঁচ মাস পরই শ্বশুরবাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

ভারতের পশ্চিমবঙ্গের এই সময় অনলাইনের খবরে জানা যায়, তিশার হত্যার ঘটনা তদন্তে সিবিআই-‘টানেল ভিউ টেকনিক’ ব্যবহার করছে । মৃত্যুর শেষ মুহূর্তে ঠিক কী কী ঘটেছিল তা জানতে সিসিটিভি, মোবাইল ফোন কলের রেকর্ড, ওয়াই-ফাই লগ ইন, ইন্টারনেট সংযোগ, স্মার্ট ডিভাইস ডেটা, ফরেনসিক ম্যাপিং-সহ আরও নানা প্রযুক্তির সাহায্য নিয়ে তদন্ত চলছে।

গত বৃহস্পতিবার তিশার শ্বশুরবাড়িতে গিয়েছিল সিবিআই। বাড়ির ডিজিটাল ম্যাপিং করা হয় সেখানে। তিশার স্বামী সমর্থ সিংকে আগেই গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার ভোপালের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় তিশার শাশুড়ি ও অবসরপ্রাপ্ত বিচারক গিরিবালা সিংকে।

Related posts

৫০ হাজার কোটি ডলারের পণ্য কিনবে যুক্তরাষ্ট্র থেকে ৫ বছরে ভারত

hossain

কারা জায়গা পেলেন মালদ্বীপের চার জাতি টুর্নামেন্টে চূড়ান্ত দলে

hossain

আবারও যুক্তরাষ্ট্র চুক্তি না হলে ইরানে হামলা চালাতে প্রস্তুত : হেগসেথ

hossain

Leave a Comment