BD NEWS PAPAER
আন্তর্জাতিকখেলাধূলাজাতীয়প্রবাসরাজনীতিসারাদেশ

কোন কোন ছবি ছেড়েছিলেন রণবীর

ধুরন্ধর’ ছবির পর রণবীর সিংয়ের জনপ্রিয়তা হু হু করে বেড়ে গেছে। সাধারণ মানুষ থেকে বিনোদন–দুনিয়ার তারকারা সবাই তাঁকে এই ছবির জন্য উজাড় করে ভালোবাসা দিয়েছেন। কিন্তু এখন ‘ডন ৩’ ছাড়ার পর থেকে বিতর্কে জড়িয়ে পড়েছেন রণবীর। ‘ডন ৩’ ছবির নির্মাতা এবং পরিচালক ফারহান আখতারের সঙ্গে তাঁর বিবাদ এখন চরমে। ফারহান ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনেমা ‘এমপ্লয়িজ’ (এফডব্লিউআইসিই)-এর কাছে এ বিষয়ে অভিযোগ জানিয়েছেন। এদিকে এফডব্লিউআইসিই রণবীরকে ‘নিষিদ্ধ’ বলে ঘোষণা করেছে। তবে এর আগেও রণবীর বেশ কিছু ছবি ছেড়ে দিয়েছিলেন, যেগুলো পরে সুপার হিট হয়েছে। দেখে নেওয়া যাক এই বিটাউন তারকা কোন কোন বড় ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন।

‘লাভ অ্যান্ড ওয়ার’
শোনা যায়, সঞ্জয় লীলা বানসালির ছবি ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর জন্য রণবীর সিংয়ের সঙ্গে কথা বলা হয়েছিল। কিন্তু তিনি সেই প্রস্তাব ফিরিয়ে দেন; কারণ, ছবিতে তাঁর চরিত্রটি মূল নায়কের ছিল না। পরে এই চরিত্রে নেওয়া হয় ভিকি কৌশলকে। ভিকি ছাড়া এই ছবিতে রণবীর কাপুর ও আলিয়া ভাটকে দেখা যাবে।

‘অ্যানিমেল’
রণবীর কাপুরের আগে ‘অ্যানিমেল’ ছবিটি রণবীর সিংকে প্রস্তাব দেওয়া হয়েছিল। সন্দীপ রেড্ডি ভাংগা শুরুতে এই ছবির জন্য রণবীর সিংকেই চেয়েছিলেন। কিন্তু ছবিটি ‘ডার্ক’ এবং অত্যধিক হিংসাত্মক হওয়ার কারণে তিনি তা করতে চাননি।

Related posts

৪৮ ঘণ্টার সময় বেঁধে দিলেন প্রধানমন্ত্রী: বর্জ্য অপসারণ ও ডেঙ্গু প্রতিরোধে

hossain

দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে বাগমারায় মোটরসাইকেল দুর্ঘটনায় শিক্ষক নিহত

hossain

যে ইতিহাস এখনো অসমাপ্ত ৪৫ বছর জিয়া হত্যার: সার্কিট হাউসের সেই রক্তাক্ত ভোর

hossain

Leave a Comment